, , ,
শিরোনাম
মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, খোঁজ মেলেনি বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩ মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’ কাজিরহাটে প্রেমের টানে বাড়ি ছাড়ার অভিযোগ, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ বাবুগঞ্জের শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের

উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা সার্কিট হাউজে উইপোকার দাপট দেখে রাগে—ক্ষোভে সেখানে রাত্রিযাপন না করে অন্যত্র চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউজে পৌঁছান কুমিল্লা—১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর রাত্রিযাপনের জন্য সার্কিট হাউজের ‘রাধাচূড়া—২০২’ কক্ষটি তার জন্য বুকিং করা হয়।

জামায়াত নেতাদের অভিযোগ, রাত ১০টার দিকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের ওই কক্ষে বিশ্রাম নিতে গেলে কক্ষজুড়ে উইপোকার দাপট দেখতে পান। এসময় আসবাবপত্র ও কম্বলেও প্রচুর উইপোকার উপস্থিতি দেখে সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের কথা জানান। একই সঙ্গে একটি কম্বলও চান তিনি। কিন্তু তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। এরপরও কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউজ ত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় এ উপনেতা।

এদিকে সার্কিট হাউজের ওই কক্ষের দাবি করে কিছু ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, কক্ষজুড়ে বেশ কয়েক জায়গায় উইপোকা রয়েছে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউজ সুসজ্জিত একটি আধুনিক মানের ভবন। এটি দেখভাল করার জন্য সরকারি জনবলও আছে। কিন্তু ভিআইপি অতিথিদের জন্য আবাসনের ব্যবস্থা অত্যন্ত নাজুক। আমাদের নেতার জন্য বরাদ্দকৃত কক্ষে উইপোকার বেশ দাপট দেখা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বলেও কোনো বিকল্প কক্ষ না পেয়ে ডা. তাহের সার্কিট হাউজ ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেছেন।

অভিযোগের বিষয়ে কুমিল্লা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুল্লাহ আল নূর আশেক বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মহদয়ের জন্য ২০১ নম্বর কক্ষটির ব্যবস্থা করার জন্য বলা হলেও সার্কিট নাজির আমাকে না জানিয়ে ২০২ নম্বর কক্ষটি ওনাকে দেন। উইপোকার বিষয়টি আমাকে জানানোর পর পুনরায় নির্দেশনা দেওয়া হয় ২০১ কক্ষটি দেওয়ার জন্য। তারা নির্দেশনা পালন করতে দেরি করায় ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চলে যান।
তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলার কারণে সার্কিট নাজিরসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল রোববারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost