, , ,
শিরোনাম
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না বোনের মৃত্যুর তিন বছর পর সড়কে প্রাণ হারালেন আশরাফুল
ভোলার মেঘনায় অবৈধ বালু তোলার দায়ে ৭ নৌযান জব্দ

ভোলার মেঘনায় অবৈধ বালু তোলার দায়ে ৭ নৌযান জব্দ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি লোডড্রেজার ও একটি বলগেট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে মেঘনা নদীর একটি এলাকায় অভিযান চালিয়ে এসব নৌযান জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, অভিযানের সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ছয়টি লোডড্রেজার ও একটি বলগেট শনাক্ত করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বালু তোলার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে নৌযানগুলো জব্দ করে কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে নদীর তীর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে ভাঙনের ঝুঁকি। এতে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। অবৈধ বালু তোলা বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে তারা।

কোস্টগার্ড জানিয়েছে, নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost