বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে ১৩ পাম্পের বকেয়া ২ কোটির বেশি দৌলতখানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি নিষেধাজ্ঞার পরেও বিএনপির নাম ভাঙ্গিয়ে কর্তৃক রাতের আঁধারে সরকারি মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ২ লাখ ৮২ হাজার মেহেন্দিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৭ জন হাসপাতালে ভর্তি বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
২৯ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ

২৯ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে থামিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ। ৬.১ ওভারে ২৯ রানেই দুই তারকা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ও লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগারা।দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

সোমবার যুক্তরাষ্ট্রের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের গতির মুখে পড়ে যায় প্রোটিয়ারা। ৪.২ ওভারে মাত্র ২৩ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়া শিবিরে একের পর এক আঘাত হানেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার গতির শিকার হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ওপেনার রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক।

ইনিংসের প্রথম ওভারের একিবারে শেষ বলে প্রোটিয়া ওপেনার রিজা হেনড্রিকসকে এলবিডব্লিউ করেন সাকিব। তার বিদায়ে ১ ওভারে ১১ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা।

ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ওপেনার কুইন্টন ডি কককে ফেরান তানজিম সাকিব। ২.৩ ওভারে ১৯ রানে সাজঘরে ফেরার আগে ১১ বলে এক চার আর দুই ছক্কায় ১৮ রান করে ফেরেন ডি কক।

চতুর্থ ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামকে বোল্ড করে ফেরান বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ।মার্করাম ৮ বলে ৪ রান করে ফেরেন।

এরপর প্রোটিয়া শিবিরে ফের আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ট্রিস্টান স্টাবস। ৫ বলে শূন্য রানে ফেরেন তিনি। তার বিদায়ে ৪.২ ওভারে মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

২৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে খেলায় ফেরান ডেভিড মিলার ও হেনরি ক্লেসেন। মিডল অর্ডার এই দুই তারকা ব্যাটসম্যান পঞ্চম উইকেটে ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েন। তাদের সেই জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৪৪ বলে দুই চার আর তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৬ রান করেন হেনরি ক্লেসেন।

এরপর মাত্র ৪ রানের ব্যবধানে ফেরেন আরেক সেট ব্যাটসম্যান ডেভিড মিলার। তাকে বোল্ড করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে এক চার আর এক ছক্কায় ২৯ রান করেন ডেভিড মিলার।

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে হেনরি ক্লেসেন ও ডেভিড মিলারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ দলের হয়ে তানজিম হাসান সাকিব ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট শিকার করেন। ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ।৪ ওভারে ৩২ রানে এক উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com