বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
বিসিবিতে কোন ‘বাপের দোয়া-মায়ের দোয়া’ কমিটি করিনি

বিসিবিতে কোন ‘বাপের দোয়া-মায়ের দোয়া’ কমিটি করিনি

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বর্তমানে যে আহ্বায়ক কমিটি কাজ করছে, সেটি খেলোয়াড় তামিম ইকবালের নেতৃত্বে গঠিত। তিনি স্পষ্ট করে বলেছেন, এখানে কোনোভাবে ‘বাপের দোয়া—মায়ের দোয়া’ কমিটি করা হয়নি।

বুধবার জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা—৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এর একটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “বিসিবি এবং দেশের ক্লাবগুলোতে আগের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টারা প্রভাব বিস্তার করতেন। বর্তমান গণতান্ত্রিক সরকার পরিস্থিতি তদন্ত করে বোর্ড ভেঙে দিয়েছে। এরপর তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে।”

এর আগে সংসদে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছিলেন, “বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ হয়ে গেছে।” এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, বোর্ডের কার্যক্রম এখন সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়ম অনুসারে পরিচালিত হচ্ছে।

একই দিনে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়। বিলের মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত ভিত্তি আরও নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আপত্তি জানিয়ে বলেন, বিলটি পড়ার জন্য সময় কম পেয়েছেন এবং আইনটি স্পর্শকাতর। এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জবাবে জানান, বিলের এই পর্যায়ে আর আপত্তি গ্রহণযোগ্য নয়।

অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম বন্ধ রাখার বিধান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com