বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম
ক্ষমতার দাপটে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ: ফয়সাল আহমেদের বিরুদ্ধে ক্ষোভ, জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ দাবি বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা মেহেন্দিগঞ্জ পৌর সড়কের বেহাল দশা, কর্দমাক্ত পথচারীরা, জনদূর্ভোগ চরমে পরীক্ষা শেষে অস্ত্রসহ ৬ শিক্ষার্থী আটক ভাণ্ডারিয়ায় আইন—শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত পৌর প্রশাসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, ষড়যন্ত্র দাবি করে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ববির দুই পক্ষের বৈঠক মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল অর্থ আত্মসাতের পর আত্মগোপনে থাকা ম্যানেজারের মরদেহ উদ্ধার, সহকারী পলাতক কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে ‘গণভোটের রায়’ বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে বৈঠকে বসেছে ১১ দল
জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন

জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তিনি মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। দোয়ায় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা ও জনগণের কল্যাণ কামনা করা হয়। একইসঙ্গে প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন বলেন, জনগণের সেবার এই দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের বিষয়। এ দায়িত্ব অর্পণের জন্য তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দলের আদর্শ, জনগণের প্রত্যাশা ও দেশের মানুষের আস্থা ধারণ করে স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে কাজ করবেন। স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব, আধুনিক ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

এসময় ঝালকাঠিসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি।

 

মাজার জিয়ারত কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর (২) আসনের সংসদ সদস্য ইসরাত জাহান ইলেন ভুট্টো, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাড. শাহাদাত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, জেলা বিএনপি নেতা সরদার এনামুল হক এলিন, জেড আই খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এছাড়াও ঢাকা বিভিন্ন স্থান থেকে আগত দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com