বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন—শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান, পল্লী বিদ্যুতের এজিএম কৌশিক দেবনাথ এবং জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রুস্তুম আলীসহ সংশ্লিষ্টরা।
সভায় মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে জনদুর্ভোগ এড়াতে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের খানাখন্দযুক্ত সড়ক দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে নিয়মিত পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলে সুবিধা নিশ্চিত করতে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদের বিষয়েও আলোচনা হয়।
এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ফায়ার অ্যাম্বুলেন্সটি অন্যত্র থাকায় দ্রুত পুনরায় ভাণ্ডারিয়ায় ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
Leave a Reply