বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম
জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত পৌর প্রশাসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, ষড়যন্ত্র দাবি করে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ববির দুই পক্ষের বৈঠক মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল অর্থ আত্মসাতের পর আত্মগোপনে থাকা ম্যানেজারের মরদেহ উদ্ধার, সহকারী পলাতক কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে ‘গণভোটের রায়’ বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে বৈঠকে বসেছে ১১ দল নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায় দেশের বাজারে আরও কমল সোনার দাম ঝড়-বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জেলে পাড়া সরগরম, চলছে ইলিশ ধরার প্রস্তুতি
মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু

মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু

প্রতিবেদক : মো: মনির আকন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া কালবৈশাখীর ঝড়ে কৃষকের তিনটি গরু সহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলায় বিভিন্ন সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন, দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের আয়েশা আক্তার (৫০), মঠবাড়িয়া সদর ইউনিয়নের স্বাধীন তালুকদার (২২) ও তুষখালী ইউনিয়নের মোহাম্মদ হাসান (২৫)।
স্থানীয়রা জানান, আয়েশা আক্তার মাঠ থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতের আঘাতে নিহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামে মশিউর রহমান তালুকদারের ছেলে স্বাধীন তালুকদার (২২) মাঠে গরু আনতে গেলে নিখোঁজ হন। পরবর্তীতে মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। পরিবারের লোকজন ধারণা করেন বজ্রপাতের কারণে স্বাধীনের মৃত্যু হয়।
এছাড়াও উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (২৫) বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তার সাথে থাকা সোহেল জানান, বজ্রপাতের সময় তিনি নদীতে পড়ে যান। পরবর্তীতে খুঁজে আর তাকে পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে উপজেলার তুষখালী ও গুলিশাখালি ইউনিয়নে দিনভর বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। গরুগুলো মাঠেই বাঁধা হয়েছিল। হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে কৃষকদের গরুগুলো মারা যায়।
উপজেলার তুষখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল জমাদ্দার জানান, শাখারিকাঠী গ্রামের কৃষক সেলিম হাওলাদার ও জাহাঙ্গীর মাওলানার দুটি গরু মাঠের মধ্যে বাধা অবস্থায় বজ্রপাতে মারা যায়। এতে ওই দুই কৃষকের এক লাখ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ স্মৃতি সংসদের পরিচালক মো. নজির মিয়া জানান, উপজেলার ১০ নং হালতা গুলিশাখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কবুতর খালি গ্রামের কৃষক মো. হাফেজ খানের একটি গরু দুপুরের দিকে মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যায়। এতে তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com