বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম
জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত পৌর প্রশাসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, ষড়যন্ত্র দাবি করে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ববির দুই পক্ষের বৈঠক মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল অর্থ আত্মসাতের পর আত্মগোপনে থাকা ম্যানেজারের মরদেহ উদ্ধার, সহকারী পলাতক কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে ‘গণভোটের রায়’ বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে বৈঠকে বসেছে ১১ দল নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায় দেশের বাজারে আরও কমল সোনার দাম ঝড়-বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জেলে পাড়া সরগরম, চলছে ইলিশ ধরার প্রস্তুতি
কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক

কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা নেমে এসেছে। নাশকতার মামলায় অধিকাংশ শীর্ষ নেতা অভিযুক্ত হওয়ায় এবং গ্রেফতার এড়াতে তারা এলাকা ছেড়ে পলাতক থাকায় বর্তমানে দলের কোনো প্রকাশ্য কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না।

দলীয় সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস সহিদ বর্তমানে নাশকতার মামলার আসামি হিসেবে জামিনে রয়েছেন। এলাকায় অবস্থান করলেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পূর্ণ নিষ্ক্রিয়। অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার মামলার আসামি হয়ে গ্রেপ্তারের আতঙ্কে আছে।

সহ—সভাপতিদের মধ্যে দুই একজন এলাকায় নিষ্ক্রিয়ভাবে থাকলেও বাকিরা গ্রেফতার আতঙ্কে তারা অনেকটা গা—ঢাকা দিয়ে আছেন। প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন উভয়েই নাশকতার মামলার আসামি হয়ে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকারকে বর্তমানে এলাকায় স্বাভাবিক ঘোরাঘুরি করতে দেখা গেলেও দলীয় কোনো কর্মসূচিতে তার অংশগ্রহণ নেই। তবে ছাত্রলীগের অবস্থা আরও নাজুক। উপজেলা ছাত্রলীগের সভাপতি রিশাদ হোসেন এবং সাধারণ সম্পাদক তৌকির আহমেদ সীমান্ত উভয়েই মামলার কারণে বর্তমানে পলাতক রয়েছেন। ফলে রাজপথের প্রধান এই ছাত্র সংগঠনটি এখন নেতৃত্বহীন অবস্থায় পড়ে আছে। উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের অধিকাংশ নেতারা আত্মগোপনের রয়েছে।

উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত। তারা বর্তমানে এলাকায় অবস্থান করলেও তাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্যমতে, যখনই কোনো অভিযানের খবর পাওয়া যায়, তারা সাময়িকভাবে গা—ঢাকা দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় প্রকাশ্যে আসেন।

শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং অধিকাংশ নেতার বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো বর্তমানে ভেঙে পড়েছে। সাধারণ কর্মীদের মাঝেও এ নিয়ে হতাশা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল কর্মী জানান, নিয়মিত যোগাযোগ ও দিকনির্দেশনা দেওয়ার মতো কোনো সক্রিয় নেতা না থাকায় বর্তমানে দলের কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না।

এ বিষয়ে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন সহ আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com