, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
পদ্মায় জলদস্যুদের সংঘর্ষ, পুড়িয়ে দেওয়া হলো দুই স্পিডবোট

পদ্মায় জলদস্যুদের সংঘর্ষ, পুড়িয়ে দেওয়া হলো দুই স্পিডবোট

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়ার পর মাঝনদীতে নিয়ে তা ডুবিয়ে দেওয়া হয়। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

 

রোববার (১১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে চারটি স্পিডবোট চলাচলের একপর্যায়ে একটি পক্ষ অপর পক্ষের দুটি বোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বোট দুটি তীরে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেলে প্রতিপক্ষ জলদস্যুরা পেট্রোল ঢেলে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও আরেকটি স্পিডবোটে করে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়। নদীর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করেই এ সংঘর্ষ বলছেন তারা।

ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, ঘটনাস্থল নৌ—পুলিশের অধিক্ষেত্রভুক্ত এলাকায় হওয়ায় তারা প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেবে।

 

তিনি আরও বলেন, ‘তবে শুনেছি স্পিডবোটে আগুন লেগেছে। কিন্তু সেটা কীভাবে লেগেছে, তা আমি বলতে পারব না।’

এদিকে ঘটনার বিস্তারিত জানতে লক্ষ্মীকুণ্ডা নৌ—পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost