, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের জিয়ানগরে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য দুলাল ফকির মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের নামে বরাদ্দ করা ২৫ কেজি চালের সুবিধা নিচ্ছেন। ইতোমধ্যে বরাদ্দ করা সেই চাল পেয়েছেন ওই বিএনপি নেতা।

ইউপি সদস্য দুলাল ফকির চরবলেশ্বর গ্রামের মৃত খবির উদ্দিন ফকিরের ছেলে। তিনি আর্থিক ভাবে স্বচ্ছল। সমুদ্রগামী মাছ ধরার ২টি ফিশিং বোর্ডের মালিক তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও একই ইউনিয়নের ০১ নম্বর চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের জেলে কার্ডের তালিকায় তার নাম রয়েছে এবং তিনি মা ইলিশ রক্ষায় জেলেদের দেওয়া সহায়তার চাল উত্তোলন করছেন। উপজেলার মৎস্যজীবী তালিকায় ৩৮ নম্বর কলামে তার নাম রয়েছে। এছাড়া অভিযোগ উঠেছে, চন্ডিপুর ইউনিয়নে প্রকৃত জেলেদের অনেককেই বাদ দিয়ে অন্য পেশার মানুষকে জেলে কার্ডের তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ওই বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. দুলাল ফকির জানান, আমি একজন মহাজন। আমার সাগরে মাছ ধরার ফিশিং বোর্ড রয়েছে। তবে মহাজন ও জেলে সবারই জেলে কার্ড পাওয়ার অধিকার রয়েছে। আমি চাল উত্তোলন করে অন্য এক জেলেকে দিয়েছি।

উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বলেন, বিএনপির পক্ষ থেকে কাউকেই সুপারিশ করা হয়নি। এমন ঘটনা হয়েছে কিনা এটা মৎস্য অফিস জানেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমান জানান, ইউপি সদস্যের নামে জেলে কার্ডের বিষয়টি আমার জানা নেই। তালিকা না দেখে কিছু বলতে পারবো না। যদি এরকমের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নিবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost