, , ,
শিরোনাম
রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা ছয় মাসের মধ্যে চীনের আদলে আধুনিকায়ন হবে বরিশাল পলিটেকনিক পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী ও সম্পাদক রিমু বরিশালে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩৬টি আইফোনসহ ৫৫ মোবাইল উধাও নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধের বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ ভাণ্ডারিয়ায় পৌরসভার সুপেয় দুইটি পানির পাম্পের মোটর উধাও সহ বিভিন্ন এলাকায় চুরিরে আতঙ্ক মেহেন্দিগঞ্জে গভীর রাতে গাভী চুরি, দিশেহারা পরিবার
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌ চালক নিহত

পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌ চালক নিহত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের সদর উপজেলায় বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন।
‎
‎রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ‎পিরোজপুর সদরের ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শেখ ভৈরমপুর গ্রামের প্রয়াত ছত্তার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রাক পিরোজপুর সদরের ভৈরমপুর এলাকা দিয়ে যাওয়ার সময় নজরুল শেখের অটোরিকশায় পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
‎
‎পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost