বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম
দক্ষিণাঞ্চলের রেনুপোনা পাচারকারি প্রভাবশালী নেটওয়ার্ক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত থাকার দাবি দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালামের ভোলায় অস্ত্রসহ আটক বিএনপি নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ ঝালকাঠিতে আমুর বাসভবনের টিনের বেড়া অপসারণ সরকারি স্কুলে ক্লাস চলাকালে খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫ প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারির ভেতর যুবক অনলাইন জুয়ার মরণনেশা: ধ্বংসের মুখে হাজারো তরুণ, নিঃস্ব হচ্ছে পরিবার বরিশাল থেকে নিখোঁজ শিশু কক্সবাজারে উদ্ধার কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা! যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে পালালেন স্বামী
ঝালকাঠিতে আমুর বাসভবনের টিনের বেড়া অপসারণ

ঝালকাঠিতে আমুর বাসভবনের টিনের বেড়া অপসারণ

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্যোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনের সামনের টিনের বেড়া অপসারণ করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে শহরের রোল্যান্স রোড এলাকায় অবস্থিত আমির হোসেন আমুর বাসার সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গিয়ে বাড়ির মূল গেটের সামনে লাগানো টিনের বেড়া খুলে ফেলেন। পরে অপসারিত টিনগুলো স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ওই বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি, গত বৃহস্পতিবার কে বা কারা বাড়ির সামনের গেটে টিনের বেড়া স্থাপন করে।

আজ দুপুরে আন্দোলনকারীরা সেই টিনের বেড়া ভেঙে ফেলার পাশাপাশি বাড়ির সামনের লোহার গেট কেটে ফেলেন এবং সেটিও স্থানীয়দের মাঝে দিয়ে দেন।

এ ঘটনাকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost