শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
বরিশাল জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালের হিজলা সরকারি কলেজ ছাত্রদল এর উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান, সদস্য সচিব আল আমিন মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুনসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার খুন্না বাজার এলাকায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
হিজলা সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আরিফ হোসেন চৌকিদারের নেতৃত্বে মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আনন্দ মিছিলটি খুন্না বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি উপজেলা মন্টু স্মৃতি সংসদ কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা নবগঠিত জেলা ছাত্রদল কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল জেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন—সংগ্রাম জোরদার হবে। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।
Leave a Reply