, , ,
শিরোনাম
উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল বামনার ডৌয়াতলায় পূবালী ব্যাংক পিএলসি—র উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬ কাউখালীতে সবজির বাজারে আগুন: নাগালের বাইরে নিত্যপণ্য, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার তথ্য ফিল্টারিং করাই এখন বড় চ্যালেঞ্জ: বরিশালে তথ্যমন্ত্রী মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন ও বরিশাল উওর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মাতার মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান সম্পন্ন: হাজারো মানুষের ঢল বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নায়িকাকে নির্যাতনের অভিযোগ
বরিশালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৯ মে, ২০২৬

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নতুন করে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের বয়স ১০ মাস এবং আরেকজনের বয়স ৭ মাস। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

শনিবার (৯ মে) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছে।

সূত্রমতে, শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে শনিবার (৯ মে) সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১০৯ রোগী। এ নিয়ে মোট আক্রান্ত ও শনাক্ত দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৪ জনে। এরমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন হাজার ৫৬০ রোগী।

নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ১৩ জন এবং জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৭ জন। পটুয়াখালী জেলায় ২৪ জন, ভোলা জেলায় ১০ জন এবং বরগুনা জেলায় ১১ জন। ঝালকাঠি ও পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও শনাক্তের হার শূন্য।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ শিশু। ভোলায় ৬ জন, বরগুনায় ৫ জন ও ঝালকাঠিতে ২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, ‘হামের প্রকোপ কিছুটা কমে এসেছে। টিকাদান কর্মসূচি চলমান থাকায় তার সুফল আসতে শুরু করেছে। আশা করছি দিনে দিনে আক্রান্ত শূন্যের ঘরে নেমে আসবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost