, , ,
শিরোনাম
সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল—ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চিকিৎসাধীন রোগী ফজলুল হকের পা ভেঙে যায় এবং সাথে থাকা স্বজনসহ আরও পাঁচজন গুরুতর আহত হন।

আহত অন্যরা হলেন— রোগীর ছেলে রিয়াজুল ইসলাম সোনা (৪৫), পুত্রবধূ আফরোজা বেগম (৪০), জামাতা মামুন হাসান লাভলু (৫৫), নাতি পলক হোসেন (২২) এবং অ্যাম্বুলেন্স চালক। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে ছেড়ে আসা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। অ্যাম্বুলেন্সটি রায়াপুর এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে খাদে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা ফজলুল রহমান নিয়মিত শারীরিক পরীক্ষার (চেকআপ) জন্য প্রতি মাসে ঢাকার একটি হাসপাতালে যাতায়াত করেন। সোমবার সকালেও তিনি ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost