, , ,
শিরোনাম
বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ সিমেন্টবাহী অটোরিকশার ধাক্কায় সন্তানের সামনেই মায়ের করুণ মৃত্যু কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বরগুনায় অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার পোশাকের আড়ালে চাকরির নামে প্রতারণা বরিশালে ভুয়া সেনা ক্যাপ্টেনের জালে নিঃস্ব দুই নারী বাবুর্চি বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
১০ মামলায় আইভীর জামিন আপিল বিভাগে বহাল

১০ মামলায় আইভীর জামিন আপিল বিভাগে বহাল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনকালে হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (১০ মে) সকালে আপিল বিভাগ এ আদেশ দেন।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, আপাতত তাঁর মুক্তিতে কোনো বাধা নেই।

সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যা, পুলিশের কাজে বাধা ও সহিংসতার অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।

মোতাহার হোসেন সাজু বলেন, জামিন পাওয়া ১০ মামলার মধ্যে ছয়টি হত্যা মামলা। বাকি মামলাগুলো পুলিশের ওপর হামলা, সহিংসতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা হয়েছে।

এ ছাড়া আরও দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী।
এই দুই মামলার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করেছে উল্লেখ করে মোতাহার হোসেন সাজু বলেন, সেগুলো এখনো শুনানির জন্য আসেনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost