বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম
কুকুর-বিড়ালের কামড় বা আঁচড় দিলেই ছুটতে হচ্ছে বরিশাল, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ কাউখালী পরিসংখ্যান অফিসে জনবল সংকট এক কর্মকর্তাই চালাচ্ছেন পুরো অফিস বরিশাল সিটি কর্পোরেশনের ওএসডিকৃত এসেসর মোয়াজ্জেমের পুনর্বহালের চেষ্টার অভিযোগ হামের টিকার পরিবর্তে শিশুকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন অতঃপর… একনেকে ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু দিন দিন বাড়ছে নগর, কমছে গৃহকর আদায় বরিশালে আনসার বাহিনীর গাড়ির চাপায় শিশু নিহত, আহত মা; তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ বাবার ধর্ষণের শিকার মেয়ে, মায়ের অভিযোগ ধর্ষক বাবা গ্রেপ্তার ৬ তলা থেকে প্রেমিকার ঝাঁপ
নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলা-এ নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৬ নম্বর নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেছারাবাদ উপজেলা-এর দৈহারী ইউনিয়নের ভরতকাঠি গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশু তাদের মায়ের সঙ্গে দুই দিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে বাড়ির পাশের নতুন খনন করা গভীর খালের পাশে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার জানান, ধারণা করা হচ্ছে একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা মিত্র জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নাজিরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost