, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে আইন—শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনের লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে এক আইন—শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) মাগরিবের নামাজের পর উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় মোল্লারহাট বাজারে এ সভার আয়োজন করা হয়।
শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

শিয়ালকাঠী ইউনিয়নের বিট অফিসার এসআই দীপক বালার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাউখালী থানার এসআই মেহেদী হাসান, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সেপাই, ওয়ার্ড বিএনপির নেতা মোঃ শাফায়েত খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, মাদক, চুরি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। প্রতিটি এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক যেকোনো কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু বলেন, আইন—শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের নয়, সমাজের প্রতিটি মানুষের। মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,মাদক, বাল্যবিবাহ, চুরি—ডাকাতি কিংবা যে কোনো অপরাধের বিরুদ্ধে কাউখালী থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। আপনারা যেকোনো অপরাধ বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাবেন। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে। নিরাপদ ও শান্তিপূর্ণ কাউখালী গড়তে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

সভা শেষে উপস্থিত এলাকাবাসী মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost