, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
বরিশালে ডায়গানস্টিক সেন্টারে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা

বরিশালে ডায়গানস্টিক সেন্টারে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বরিশাল নগরীতে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও যথাযথ সনদ না থাকার অভিযোগে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহাস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকায় জেনারেল হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলার গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার এবং প্রয়োজনীয় সনদ না থাকার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, নিউ ল্যাব মেডিকেল সার্ভিসেসকে ৬ হাজার টাকা, যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা, হেলথ হ্যাবেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং ল্যাব পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোতে গোপন নজরদারি চালিয়ে আসছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হলে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএসআই সূত্রে জানা গেছে, এ ধরনের অসাধু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোপন নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost