, , ,
শিরোনাম
গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার চেষ্টার অভিযোগ
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম

পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

দীর্ঘ দেড় মাস পর আজ মঙ্গলবার থেকে পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। এর আগে গতকাল সোমবার বিকালে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দিয়ে স্বাস্থ্যসেবা চালুর অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

লাইসেন্স পুনর্বহালের পর আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে আবারও পুরোদমে শুরু হয়েছে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম। হাসপাতালটি চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ চিকিৎসা নিতে আসা রোগীরা।

জানা গেছে, আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বহির্বিভাগে ৬০৭ জন রোগী সেবা গ্রহণ করেছেন। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন রোগী। ৮ জন গর্ভবতী রোগী সিজারিয়ান ডেলিভারি এবং ৩ জন রোগী নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করেছেন এই সময়ে।

বিদেশি ইন্টার্ন চিকিৎসক ইলিয়াস মানসুর বলেছেন, আদ্—দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আমরা বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা মানবিকভাবে ভেঙ্গে পড়েছিলাম। আমাদের দেশে একই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা ও ইন্টার্নশিপ শেষ না করলে ডিগ্রীর অনুমোদন মেলে না। হাসপাতাল পুনরায় চালু হওয়ায় আমরা ইন্টার্নশিপ শেষ করতে পারব। হাসপাতাল চালু করায় সরকার ও আদ্—দ্বীন কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞ।

চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন জানান, মধ্যবিত্ত মানুষের এ চিকিৎসা কেন্দ্র আবার চালু হওয়ায় আমরা খুশি। আজ সন্তানকে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার খুবই যত্নসহকারে দেখেছেন। দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের জন্য এই হাসপাতাল অনেক ভালো।

আদ্‌—দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহেদ হোসাইন জানান, সরকার হাসপাতাল বন্ধ করে দেবে আমরা এমন আশা করেনি। এখানে প্রায় দুই হাজার স্টাফ কাজ করেন। হাসাপাতাল বন্ধ করে দেওয়ায় তাদের চাকরি হুমকির মুখে পড়েছিল। স্টাফদের মধ্যে অনেক উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছিলো। লাইসেন্স ফেরত পাওয়ায় সেই উৎকণ্ঠা কেটে গেছে। এজন্য আমরা সরকারসহ সংশ্লিষ্ট সকলকে ধ্যন্যবাদ জানাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost