বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিষ্পাপ শিশু রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সকল ধর্ষক ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখা এবং ভাণ্ডারিয়ার সচেতন নাগরিক সমাজ আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখা উপদ্রেষ্টা আলহাজ¦ বাদশা জোমাদ্দার, সভাপতি মেহেদি হাসান, সংবাদিক মাইনুল মুন্সি, ছাত্রদল নেতা রুমান সরদার প্রমূখ।
বক্তারা বলেন, রামিসার মতো নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
তারা আরও বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং সময়ক্ষেপণ কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু রামিসার হত্যাকারী নয়, দেশের সকল ধর্ষক ও নারী-শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাজ থেকে ধর্ষণ ও সহিংসতা নির্মূলে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost