বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাদারীপুরের ক্লুলেস হত্যা মামলার আসামি ঝালকাঠি থেকে গ্রেপ্তার বরিশালে চিকিৎসকের জমি দখলে নিতে প্রতিপক্ষের পায়তারা, প্রশাসনের উচ্ছেদ অভিযানও ব্যাহত! চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন টপটেন জেনারেল হাসপাতালে মঠবাড়িয়া ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু কাজিরহাট পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বরিশালে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর এক ইনজেকশন ১৫ হাজার টাকা, আইসিইউতে ছেলেকে নিয়ে নিরুপায় আসলাম মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন বরিশালে হামে আরও ২ শিশুর মৃত্যু
টপটেন জেনারেল হাসপাতালে মঠবাড়িয়া ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

টপটেন জেনারেল হাসপাতালে মঠবাড়িয়া ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

????????????

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের হাসপাতাল সড়কে ধান হাটার পাশে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন ব্যক্তির কাছে দৌড়ঝাপ করতে দেখা গেছে।

জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা ফেরদৌসী বেগম প্রসূতি অবস্থায় ওই টপটেন জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তিনি একটি শিশু জন্ম দেন।

পরিবারের দাবি, জন্মের পর শিশুটি সুস্থ ছিল। তবে দুইদিন পর হাসপাতালের ভুল চিকিৎসার কারণে এবং দায়িত্বের অবহেলায় শিশুটির অবস্থার অবনতি ঘটে।

পরবর্তীতে শিশুটিকে ডাঃ আশীষ দেবনাথ লিজনের চেম্বারে নেয়া হলে তাকে সরকারি হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার পরামর্শ দেন।
ফেরদৌসীর মা জানান, গর্ভাবস্থায় তার মেয়েকে মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্তান জন্মের পর নবজাতকটি সুস্থই ছিল বলে পরিবারের দাবি। তবে জন্মের দুদিন পর শিশুটির নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরামর্শ দেয়। আমরা ডাঃ আশীষ দেবনাথ লিজনের কাছে নিলে তিনি জানান, শিশুটির
অবস্থা খুবই খারাপ তাকে ইমারজেন্সি বিভাগে নিয়ে যান।

টপটেন জেনারেল হাসপাতালের মালিক সাকিব সোহেল জানান, তাদের হাসপাতালে ফেরদৌসীর সিজার সম্পন্ন হয় এবং জন্মের পর নবজাতকটি সুস্থ্য ছিল। তবে হঠাৎ করে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়। পরে চিকিৎসকের কাছে নেওয়ার সময়
সেখানেই শিশুটির মৃত্যু হয় বলে তিনি দাবি করেন।

ডাক্তার আশীষ দেবনাথ লিজন জানান, তিনি তার চেম্বারে রোগী দেখার সময়নবজাতক শিশুটিকে তার কাছে নিয়ে আসা হয়। তবে শিশুটিকে তার কাছে আনার আগেইতার অবস্থা আশঙ্কাজনক ছিল। শিশুটির মুখ ও নাক দিয়ে রক্ত পড়ছিল। পরিস্থিতিগুরুতর দেখে তিনি দ্রুত শিশুটিকে জরুরি বিভাগে নেওয়ার পরামর্শ দেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র সিংহ রায় জানান, বিষয়টি জানার পরপরই উপজেলা মেডিকেল অফিসার ডাঃ চঞ্চল গোলদারের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলো হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা শাকিল সরোয়ার জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং এ ঘটনায় একটিতদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost