, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ
মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ

মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সারা দেশে ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ ও মা-ইলিশ রক্ষায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চার হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর পরিচালিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে এ বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং নদীতে মা-ইলিশ সংরক্ষণে সরকার নির্ধারিত সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তার অংশ হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তারা আরও বলেন, ইলিশ সম্পদ রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলেদের বিকল্প সহায়তা নিশ্চিত করা হলে তারা নিষেধাজ্ঞার সময় আইন মেনে চলতে আরও উৎসাহিত হবেন।

খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী জেলে পরিবারের সদস্যরা। তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost