মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ মোঃ শাকিল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৫ মে ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ১০ নম্বর আলিমাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল ভোলা সদর উপজেলার বেতুয়া ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ ইউসুফ চৌকিদার।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তার কাছ থেকে ৯০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost