বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
মো. হান্নানের ছেলে নেই। একমাত্র মেয়ের বিয়ের ১২ বছর পর ছেলে হয়েছে।আর সেই আনন্দটা নিজের ভেতর চাপিয়ে রাখতে পারলেন না তিনি। নাতিকে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে নিজ গ্রাম থেকে জামাইয়ের গ্রাম পর্যন্ত মিষ্টি বিতরণ করেছেন।
ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা গ্রামে। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই আনন্দ অনুষ্ঠান।
গ্রামবাসী জানায়, একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দিত।
ওই শিশুর মা মোছা. পান্না খাতুন বলেন, ‘আমার মেয়ে সন্তান জন্ম নেওয়ার ১২ বছর পর ছেলে সন্তান হয়েছে। সেই আনন্দে আমার বাবা ঘোড়ার গাড়িতে গ্রাম ঘুরিয়ে মিষ্টি বিতরণ করেছে। আপনারা আমার ছেলে—মেয়ে ও বাবার জন্য দোয়া করবেন।
শিশুর নানা মো. হান্নান বলেন, ‘আমার কোনো পুত্রসন্তান নেই। মহান আল্লাহ্ তায়ালা একটি নাতি উপহার দিয়ে আমার মনের আশা পূরণ করেছেন। সে জন্য স্বজন ও গ্রামবাসীর নিয়ে আনন্দ ভাগাভাগি করেছি।’