মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ আরসি কলেজ কেন্দ্রে অসাধু উপায় নকল অবলম্বন করায় এক শিক্ষার্থী বহিষ্কার। ২০২৬ সালের চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায়(নকল)নকল অবলম্বন করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।
ফলে এ বছর আর কোন পরীক্ষায় অংশ নিতে পারবেনা সে। বহিষ্কৃত ওই শিক্ষার্থী মেহেন্দিগঞ্জ মহিলা কলেজের ছাত্রী। আজ ৬ জুলাই সরকারি পাতারহাট আর.সি কলেজ কেন্দ্রে ঘটে এ বহিষ্কারের ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক মামুনুর রশিদ।
তিনি জানান,‘আজ ইংরেজি প্রথম পত্রের (আবশ্যিক) পরীক্ষা ছিল। এ সময় আদি ভবনের ৮ নম্বর হলে ওই শিক্ষার্থীর কাছ থেকে নকল জব্দ করেন দায়িত্ব পালন করা শিক্ষক।
তিনি আরও জানান,ওই শিক্ষার্থী গত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে শিক্ষকদের অগোচরে অতিরিক্ত পেপার বাড়ি নিয়ে যায়। সেই অতিরিক্ত পেপারে ইংরেজি প্রথম পত্রের উত্তর লিখে নিয়ে আসে। যা সম্পূর্ণ পরীক্ষার নিয়ম বহির্ভূত। বিষয়টি শিক্ষকদের নজরে এলে তাঁর নকল জব্দ করা হয়েছে। পরে বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০২৬ সালের চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যে এটি প্রথম বহিষ্কার।