বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয় মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে
বরিশালে স্কুলের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত, চার বখাটে আটক

বরিশালে স্কুলের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত, চার বখাটে আটক

বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে চার যুবককে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য এবং রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুর রহমান জানান, কয়েকজন যুবক বিদ্যালয়ের সামনে অবস্থান করে স্কুলছাত্রী ও তাদের অভিভাবকদের অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করছেন—এমন অভিযোগ পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়। পরে উপস্থিত অভিভাবকরাও তাদের শনাক্ত করেন।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মহানগর গোয়েন্দা পুলিশ বিদ্যালয়ের সামনে থেকে চারজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost