মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

কাজিরহাট বাইসাইকেলের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত

কাজিরহাট বাইসাইকেলের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নম্বর লতা ইউনিয়নের আসালি সন্তোষপুর গ্রামে সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে গ্রাম পুলিশ জাহাঙ্গীর ফকির (৪০) মারা গেছেন।

নিহত জাহাঙ্গীর ফকির ওই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লেফাজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি গ্রাম পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি কাজিরহাট বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অটোরিকশাযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন জাহাঙ্গীর। বাড়ির কাছে অটোরিকশা থেকে নামার পর সাবেক ইউপি সদস্য ফজলে রাব্বির বাড়ির সামনে একই গ্রামের আবুল মাস্টারের ছেলে শহিদুল (১৫) চালিত একটি সাইকেলের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত আনুমানিক ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত সৎ, নম্র ও পরোপকারী মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে কাজিরহাট থানা এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost