বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

দুমকীতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

দুমকীতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

পটুয়াখালীর দুমকীতে ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছেন পটুয়াখালী র‌্যাব—৮—এর সদস্যরা। ৭ জুলাই ভোররাতে দুমকী উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রিজের ওপর থেকে গাঁজাসহ পিকআপটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

র‌্যাব ও দুমকী পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী র‌্যাব—৮ এর স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করলে গাঁজাবাহী পিকআপটি উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রিজের ওপর রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। র‌্যাব ও পুলিশ পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে দুমকী থাকায় নিয়ে আসে।

তিনি আরো জানান, র‌্যাবের কাছে এমন চালানের সংবাদ থাকায় অভিযান পরিচালনা করা হয়।

আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে গাঁজাসহ পিকআপটি রেখে পালিয়ে যায়। ইতিপূর্বে গত এক মাসে দুমকীতে অভিযান পরিচালনা করে তিনটি বড় চালান জব্দ করেছে র‌্যাব।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, পটুয়াখালী র‌্যাব—৮—এর সদস্যরা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost