, , ,
শিরোনাম
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: ‘প্রেমিক’ শাকিব শ্রীঘরে বামনায় ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার যাচাই না করে ছবি দেওয়ায় প্রাথমিক শিক্ষক বরখাস্ত বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ সিমেন্টবাহী অটোরিকশার ধাক্কায় সন্তানের সামনেই মায়ের করুণ মৃত্যু কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার
কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসক বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসক বরখাস্ত

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা—১ শাখার আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী এসব প্রজ্ঞাপনে সই করেছেন।

চার চিকিৎসক হলেন— সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বী ও সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. মো. হাছিবুর রহমান।জানা গেছে, গত ২৫ জুলাই বাগেরহাট ও ২৬ জুলাই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় কর্মস্থলে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অনুপস্থিত ছিলেন এই চার চিকিৎসক। এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে।

এরই মধ্যে এই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে স্বাস্থ্য বিভাগ।প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তার (তাদের) দায়িত্ব হইতে বিরত রাখিবার আবশ্যকতা, তৎকর্তৃক তদন্তকার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা, ইত্যাদি বিবেচনা করে তাকে (তাদের) সাময়িক বরখাস্ত করতে পারবে। চার চিকিৎসককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনের তারিখ (২৭ জুলাই) থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি (তারা) বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost