, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬: সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন

কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬: সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে অস্থায়ী স্বেচ্ছাসেবী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের মৌখিক (ভাইবা) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা সভাকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫টি ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনসমূহ প্রাথমিক যাচাই—বাছাই শেষে যোগ্য প্রার্থীরা নির্ধারিত এ ভাইবা পরীক্ষায় অংশ নেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ৩টি সুপারভাইজার পদের বিপরীতে ২৭ জন এবং ২৮টি তথ্য সংগ্রহকারী পদের বিপরীতে ৩৪২ জন প্রার্থী আবেদন করেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউনিয়নভিত্তিক পৃথক পৃথক বোর্ডে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের ভাইবা গ্রহণ করা হয়।

পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থী বলেন, “পরীক্ষার পরিবেশ অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খল ছিল। কোনো প্রকার স্বজনপ্রীতি ছাড়া মেধা ও যোগ্যতার ভিত্তিতেই কর্মী নির্বাচন করা হচ্ছে বলে আমাদের বিশ্বাস।

অন্য আরেক পরীক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “ফ্যামিলি কার্ড শুমারির মতো একটি গুরুত্বপূর্ণ ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। নিরপেক্ষভাবে সঠিক কর্মী বাছাই করা হলে মাঠপর্যায়ে কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন, “ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সঠিক ও দক্ষ কর্মী নির্বাচনের লক্ষ্যেই আমরা কাজ করছি। আশা করছি, এই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য কর্মী নির্বাচিত হবেন এবং তাঁদের হাত ধরে কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়িত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost