বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম
স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মেহেন্দিগঞ্জ অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, গাঁজাসহ গ্রেপ্তার ২ কাজিরহাটে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী ৯ বছর পর গ্রেফতার হিজলায় দুরবৃত্তের দেয়া আগুনে ঝলসে গেল গোয়ালঘর বাঁচাতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে মেহেন্দিগঞ্জে রাতের আধারে জেলেদের চাল পাচারের অভিযোগ হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি
ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার

ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে একটি প্রাইভেট কার। পরে চালক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল। তিনি জানান, গাড়িটির মালিক আগেই নেমে গিয়েছিলেন। চালক গাড়িটি ফেরিতে তোলার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সাঁতরে এবং স্থানীয় নৌকা চালকদের সহযোগিতায় তীরে ওঠেন চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত এক ঘণ্টার চেষ্টায় নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয় বলেও জানান নুরুল আলম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে ফেরিতে ওঠে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো—ঘ—১৭—৩২২৪)। এ সময় ফেরিতে অন্য গাড়িও ওঠানো হচ্ছিল। হঠাৎ প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির সামনের রশির ব্যারিয়ার ছিঁড়ে নদীতে পড়ে যায়। গাড়িটি কয়েক মিনিট ভেসে থাকে। এ সময় ভেতরে থাকা চালক জাকির হোসেন জানালা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন। গাড়িটি ৫—৭ মিনিট নদীতে ভেসে থাকা অবস্থায় কয়েকটি নৌকার মাঝি অন্যরা গাড়িটিকে নদীর তীরে ভেড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে প্রাইভেট কারটি নদীতে ডুবে যায়।

গাড়ির চালক জাকির হোসেন বলেন, গাড়ির ব্রেকের সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই।

গাড়ির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র। তিনি বলেন, আমি ফেরিতে ওঠার আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিলাম। নদীতে পড়ে যাওয়ার পর গাড়িটি উদ্ধার করা হয়েছে। পর গাড়িটি ওয়ার্কশপে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com