বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
কান্না ভালো না লাগায় গামছা পেঁচিয়ে নিজ সন্তানকে হত্যা, কারাগারে মা

কান্না ভালো না লাগায় গামছা পেঁচিয়ে নিজ সন্তানকে হত্যা, কারাগারে মা

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

নড়াইল সদর উপজেলায় নিজ শিশুর কান্না সহ্য না হওয়ায় নিজ সন্তানকে হত্যার অভিযোগ ওঠে আরিফা বেগমের বিরুদ্ধে। আদালতে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করার দায় স্বীকার করে জবানবন্দি দেন মা আরিফা বেগম (২১)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পরে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মো. মারুফ হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নিহত শিশু তাবাসুম নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মিয়ার মেয়ে। এর আগে মায়ের বিরুদ্ধে ৩ মাসের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞেসাবাদের জন্য শিশুর মাকে আটক করেন পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা বেগম বুধবার রাতের খাবার খেয়ে তার কন্যা শিশু তাবাসুমকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরেরদিন সকাল সাড়ে ৭টার দিকে এলাকায় খবর ছড়িয়ে পড়ে আরিফা তার কন্যা শিশুকে গামছা পেঁচিয়ে হত্যা করেছে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখে সে মারা গেছে। পরে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান এবং মা আরিফাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে নিয়ে যান।

আরিফা বেগমের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সাড়ে তিন মাসের তাবাসসুম জন্মের পর থেকেই অনেক কান্নাকাটি করত।

তাকে সামলানোর জন্য মা আরিফা বাদে আর কেউ ছিল না। শিশুটিকে সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে আরিফা। সেই যন্ত্রণা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শিশুটিকে কোলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে আরিফা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com