শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম
বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল,জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে ছাই জিয়ানগরে বাল্যবিবাহ ঠেকাতে থানায় আশ্রয় নিলেন এসএসসি পরীক্ষার্থী বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেফতার পিরোজপুরে ডিবির ওসিসহ তিন পুলিশ প্রত্যাহার ভান্ডারিয়ায় খুনসহ ১৯টি মামলার আসামী বাবুল চৌকিদার গ্রেফতার ভাণ্ডারিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর বাকেরগঞ্জে আসামি গ্রেফতারকালে পুলিশি নির্যাতনের অভিযোগ ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে ভাসান চর বাগর যা গ্রাম মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ বোতলজাত তেল ভরার সময় মোটরসাইকেলে অগ্নিকান্ড প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের পটুয়াখালীতে পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে হাজার হাজার গ্রাহক নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ই‌লেন ভু‌ট্টো মঠবাড়িয়ায় খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন জনাব রুহুল আমিন দুলাল (এম পি)
স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল,জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে ছাই

স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল,জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে ছাই

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা এলাকায় পারিবারিক কলহের জেরে এক মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, দুই স্ত্রীর দ্বন্দ্বের মধ্যে দ্বিতীয় স্ত্রী শামিমা স্বামীর উপার্জনের একমাত্র অবলম্বন মোটরসাইকেলে আগুন দেন। এতে ভুক্তভোগী নয়ন সরদারের বাইকটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরের আংশিক ক্ষতি হয়।

শনিবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার মিত্রসেনপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন সরদার ওই গ্রামের মৃত ওসমান আলী সরদারের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেলচালক।

জানা গেছে, প্রায় তিন বছর আগে নয়ন সরদার বেনটিয়া গ্রামের কাদের সরদারের মেয়ে শামিমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। এরপর থেকেই পরিবারে কলহ লেগে ছিল।

নয়নের প্রথম স্ত্রী ফাতেমা বেগম জানান, দ্বিতীয় স্ত্রী শামিমা নিয়মিত বাড়িতে থাকতেন না এবং এলেই ঝগড়া করতেন। শুক্রবার সন্ধ্যায়ও তিনি বাড়িতে এসে ঝগড়া করে চলে যান। পরে শনিবার ভোরে এসে উঠানে রাখা মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী নয়ন সরদার বলেন, “ভোরে বিকট শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি মোটরসাইকেলে আগুন জ্বলছে এবং ঘরের টিনেও আগুন লেগেছে।” পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার জীবিকার প্রধান মাধ্যমটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় নয়ন সরদার গোসাইরহাট থানা-এ লিখিত অভিযোগ দিয়েছেন। থানার এসআই মেজবা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com