বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম
এমবিবিএস ডিগ্রি ছাড়াই ২০ বছর ধরে চোখের চিকিৎসা থানায় ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার চাচার হাতুড়িপেটায় ভেঙেছে হাত, শ্রুতিলেখকে পরীক্ষা দিচ্ছেন বিথী বরিশাল বিশ্ববিদ্যালয়: কর্মবিরতির পর এবার কমপ্লিট শাটডাউন ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড় বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি পেট্রোল সংকট নিরসনে ইউএনওর উদ্যোগ,স্বস্তিতে এলাকাবাসী বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন ডায়রিয়া নিয়ে চিন্তিত বরগুনা সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল মুলাদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা ক্লাস চলাকালে খসে পড়ল ফ্যান-পলেস্তারা মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি বরখাস্ত ‘পাঠান’-কে ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ৩৫ দিনে কত আয় বাড়ল গণপরিবহনের ভাড়া, আজ থেকেই কার্যকর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। আদালতের নির্দেশে বাকেরগঞ্জে জমি দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান মেহেন্দিগঞ্জ ১২বছরের মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন।

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন।

পুষ্টি বৈষম্যর দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।সপ্তাহ ব্যাপী মসজিদে জুম্মার বয়ানে ও এতিমখানা, লিল্লাহ বোর্ডিংএ পুষ্টি বার্তা প্রচার, শিশুদের নিয়ে পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা, মা সমাবেশে পুষ্টি বার্তা প্রচার, প্রবীণ ব্যক্তিদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) শুভ উদ্বোধন করেন, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ অমৃতা সরকার,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এমটিইপিআই মোঃ আনিসুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com