বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম
ক্ষমতার দাপটে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ: ফয়সাল আহমেদের বিরুদ্ধে ক্ষোভ, জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ দাবি বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা মেহেন্দিগঞ্জ পৌর সড়কের বেহাল দশা, কর্দমাক্ত পথচারীরা, জনদূর্ভোগ চরমে পরীক্ষা শেষে অস্ত্রসহ ৬ শিক্ষার্থী আটক ভাণ্ডারিয়ায় আইন—শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত পৌর প্রশাসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, ষড়যন্ত্র দাবি করে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ববির দুই পক্ষের বৈঠক মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল অর্থ আত্মসাতের পর আত্মগোপনে থাকা ম্যানেজারের মরদেহ উদ্ধার, সহকারী পলাতক কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে ‘গণভোটের রায়’ বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে বৈঠকে বসেছে ১১ দল
পিরোজপুরে ভুয়া হোমিও চিকিৎসক গ্রেফতার

পিরোজপুরে ভুয়া হোমিও চিকিৎসক গ্রেফতার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পিরোজপুরের জিয়ানগরে এক ভুয়া হোমিও চিকিৎসককে গ্রেফতার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার সহযোগী চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন এক বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। এ সময় জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. পারভীন, জিয়ানগর থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেফতার এম. এ. আকবর (৩৭) চিকিৎসক না হয়েও বেশ কিছুদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন এক বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিডিএস ডিগ্রী ব্যতীত ডাক্তার পদবী ব্যবহার করে টিউমার, ক্যান্সর, বন্ধ্যাত্ব, হৃদরোগ, হার্ডব্লক, কিডনি পাথর, পিত্ত পাথরসহ অন্যান্য বিষয়ে চিকিৎসা দেওয়ার প্রমাণ মেলে। এছাড়াও ঢাকা হোমিও ক্লিনিক নাম ব্যবহার করে সকল ধরনের পরীক্ষা নীরিক্ষার ভুয়া তথ্য ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার প্রমাণ মেলে। এ সময় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাতানাতে আটক করা হয়। আটককালে অনুমোদন বিহীন হোমিও ওষুধ দেওয়ার মাধ্যমে জনগণকে ভুল চিকিৎসা দেওয়ার এবং জ্বালিয়াতির মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় এবং স্বাস্থ্যহানীর বিষয়টি প্রমাণিত হয়। এসময় তার সহযোগী রতন কুমার শীল (৪০) বিরুদ্ধে গ্রামের সহজ সরল মানুষের নিকট প্রতারণার মাধ্যমে গ্রিন কার্ডে সুবিধা প্রাপ্তির প্রলোভন দেখিয়ে নগদ অর্থ সংগ্রহের প্রমাণ পাওয়া যায়। আসামিদের দোষ স্বীকারোক্তিতে এম. এ. আকবরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রতন কুমার শীলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো: হাফিজুর রহমান বলেন, এম. এ. আকবর দীর্ঘদিন ধরে বৈধ সনদ ছাড়াই হোমিও চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তার সহযোগীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com