বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম
ক্ষমতার দাপটে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ: ফয়সাল আহমেদের বিরুদ্ধে ক্ষোভ, জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ দাবি বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা মেহেন্দিগঞ্জ পৌর সড়কের বেহাল দশা, কর্দমাক্ত পথচারীরা, জনদূর্ভোগ চরমে পরীক্ষা শেষে অস্ত্রসহ ৬ শিক্ষার্থী আটক ভাণ্ডারিয়ায় আইন—শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত পৌর প্রশাসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, ষড়যন্ত্র দাবি করে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ববির দুই পক্ষের বৈঠক মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল অর্থ আত্মসাতের পর আত্মগোপনে থাকা ম্যানেজারের মরদেহ উদ্ধার, সহকারী পলাতক কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে ‘গণভোটের রায়’ বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে বৈঠকে বসেছে ১১ দল
কাজিরহাট বিট পুলিশিং মিটিং এর পর বেপরোয়া মাদক ব্যবসা,

কাজিরহাট বিট পুলিশিং মিটিং এর পর বেপরোয়া মাদক ব্যবসা,

বরিশালের কাজিরহাট থানায় ভয়াবহ আকার ধারণ করেছে মাদক ও জুয়ার আসর। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামগুলোতে দিনদুপুরে বসছে জুয়ার আড্ডা, আর হাত বাড়ালেই মিলছে মরণনেশা ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরবতার সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধী চক্র।

​স্থানীয়দের দেওয়া তথ্যমতে, কাজিরহাট একতা কলেজ মাঠে বাজার, রতনপুরে পংকজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাত্র আটটার পরে, , উত্তর রতনপুর রুস্তম সরদারের বসত ঘরে ২ নং ওয়ার্ডে রাত নয়টার পরে এবং চর সন্তোষপুর লতা ইউনিয়নে রাব্বি মেম্বারের মাছের গেড়ের বাগানে, এলাকার নির্জন স্থানসহ অনেক প্রকাশ্য স্থানেও নিয়মিত মাদকের বেচাকেনার আসর বসছে। এসব এলাকায় লাখ টাকার লেনদেন হচ্ছে বলে জানা গেছে। জুয়ার নেশায় পড়ে অনেক নিম্নবিত্ত মানুষ নিঃস্ব হয়ে পড়ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের পরিবারে। এলাকা সূত্রে । জানা যায় বিভিন্ন দোকানে মোবাইলের এপসের মাধ্যমে এই জুয়া খেলা চলে।

​অন্যদিকে, মাদক ব্যবসায়ীরা এলাকাভিত্তিক সিন্ডিকেট গড়ে তুলেছে। সন্ধ্যার পর কাজিরহাট থানার বিভিন্ন এলাকার অলিগলিতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। স্কুল—কলেজ পড়ুয়া তরুণদের একটি বড় অংশ এই মরণনেশার জালে জড়িয়ে পড়ছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক স্থানীয় বাসিন্দা বলেন:​”আমরা এখন সন্তানদের বাইরে পাঠাতে ভয় পাই। মোড়ে মোড়ে মাদকসেবীদের আড্ডা। পুলিশকে জানালেও কাজের কাজ কিছুই হয় না। মনে হয় প্রশাসন দেখেও না দেখার ভান করছে।”

​এলাকাবাসীর অভিযোগ, মাঝে মাঝে ছোটখাটো দু—একজন মাদকসেবীকে ধরা হলেও নেপথ্যের মূল হোতারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। স্থানীয়দের ধারণা, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই এই অবৈধ কারবার চলছে।

​মাদক ও জুয়ার ভয়াবহতা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে স্থানীয় থানা পুলিশ জানায়, তাদের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে। তবে জনবল সংকট এবং দুর্গম এলাকা হওয়ার সুযোগ নেয় অপরাধীরা। কাজিরহাট থানার সাধারণ মানুষের প্রশাসনের কাছে একটাই দাবি চিহ্নিত ও একাধিক মাদক মামলার আসামিরা এই মাদক ব্যবসায় জড়িত। দ্রুত মাদক নির্মূলের পদক্ষেপ নেওয়ার দাবি। তা না হলে এলাকা যুবসমাজ অচিরে ধ্বংস হয়ে যাবে বলে এলাকাবাসী জানান। কাজিরহাট থানায় লতা ইউনিয়নে মাদকের ডিলার রোমানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান এলাকাবাসী, এখনো রোমান খাঁ থেমে নেই এই মাদক ব্যবসা থেকে, এলাকাবাসী জানান মাদকসম্রাট এই রোমানের খুঁটির জোর কোথায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com