, , ,
শিরোনাম
ক্যাম্পাস থেকে শিবির নেতাকর্মীদের বের করে দিল বিএম কলেজ ছাত্রদল টং দোকানে আড্ডা দিলেন তথ্যমন্ত্রী মেহেন্দিগঞ্জে ২ পিস ইয়াবাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে আলতাফ হোসেন চৌধুরী এমপির মত বিনিময় সভা কাজিরহাটে চুরির মামলায় রোমান গ্রেপ্তার,কারাগারে প্রেরন ২৩ বছর পর কাজিরহাট হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি
রাজাপুরে চোরের আঙুল কামড়ে আটকানোর চেষ্টা গৃহবধূর

রাজাপুরে চোরের আঙুল কামড়ে আটকানোর চেষ্টা গৃহবধূর

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে গভীর রাতে একটি বসতঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূ সাহসিকতার সঙ্গে চোরকে আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে চোরের আঙুল কামড়ে ধরেন। তবে সহযোগীদের সহায়তায় চোর পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে প্রবেশ করে। চুরির সময় ঘরের গৃহবধূ শব্দ পেয়ে জেগে ওঠেন এবং তাৎক্ষণিকভাবে এক চোরকে জাপটে ধরেন।

এ সময় চোরকে আটকাতে গিয়ে গৃহবধূর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তিনি চোরের আঙুল কামড়ে ধরেন। তবে চোরের অন্য সহযোগীরা এগিয়ে এসে তাকে ছাড়িয়ে নেয় এবং সবাই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরিবারের সদস্যদের দাবি, পালিয়ে যাওয়ার সময় চোরের দল ঘর থেকে দুটি দামী মোবাইল ফোন নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার এবং চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost