, , ,
শিরোনাম
পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে আহত গ্রাম পুলিশ র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এডভোকেট রিপনের উপর হামলাকারী তিন আসামি গ্রেফতার সংস্কারের অভাবে বেহাল সড়ক, মানুষের পাশে দাঁড়ালেন রাফা উজিরপুরে রাস্তার পাশ থেকে বিপুল পরিমান সরকারি কম্বল উদ্ধার ট্রাইব্যুনালে প্রশ্নবিদ্ধ চার্জশিট দেয়ায় পিবিআই’র তদন্তকারী কর্মকর্তাকে শোকজ সহ সিআইডিকে তদন্তের নির্দেশ আবাসন সংকটে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, নেই কোনো ছাত্রীনিবাস বরিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান: শিক্ষার্থীদের তৎপরতায় বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনের কারাদণ্ড বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! শেবাচিমের অধ্যাপক ডা. অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ, তদন্তের দাবি বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল
নলছিটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতামূলক র‌্যালি

নলছিটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতামূলক র‌্যালি

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : শনিবার, ০১ আগস্ট, ২০২৬

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ—২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ. এম. হাবিবুর রহমান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. মোস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. ইয়াকুব আলী খান (খোকন), চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে জানানো হয়, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে স্তন্যদানকারী মায়েদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগকালেও শিশুদের মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ. এম. হাবিবুর রহমান বলেন, “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিশ্বব্যাপী পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost