, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
কাউখালীতে বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা

কাউখালীতে বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ শিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, “কাউখালীতে দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা—কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা পেয়েছি। এ উপজেলায় কাজ করার সময় মানুষের ভালোবাসা ও আন্তরিকতা সবসময় মনে থাকবে। সরকারি দায়িত্বের কারণে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কাউখালীর মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতি সবসময় হৃদয়ে থাকবে।

তিনি আরও বলেন, “উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন কর্মস্থলেও কাউখালীর মানুষের জন্য শুভকামনা থাকবে। আশা করি, এখানকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, হাফেজ মাওলানা এবাদত হোসেন, প্রধান শিক্ষক সামছুর রহমান মিজান, সুব্রত রায়, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, ইউপি সদস্য আজম আলী, রুবেল রিয়াজি এবং পুরোহিত জ্যোতিময় রতন চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামানের কাউখালীতে কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি উপজেলার সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও মানুষের প্রতি সহযোগিতামূলক মনোভাবের কথা স্মরণ করেন বক্তারা। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন তারা।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা—কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost