, , ,
শিরোনাম
পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা—নানা প্রশ্ন তীর ধসে মেঘনায় নিখোঁজ: যুবকের মরদেহ উদ্ধার, হদিস নেই বিজিবি সদস্যের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত বরিশালে যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল পণ্ড, আটক ৬ নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা

নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা

Reporter
প্রতিবেদক : মোঃ রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সিদ্ধকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধকাঠি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি—পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয়রা ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তাদের মতামত ও উদ্বেগের কথা তুলে ধরেন।

উপস্থিত অতিথিরা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং এসব সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost