, , ,
শিরোনাম
পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা—নানা প্রশ্ন তীর ধসে মেঘনায় নিখোঁজ: যুবকের মরদেহ উদ্ধার, হদিস নেই বিজিবি সদস্যের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত বরিশালে যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল পণ্ড, আটক ৬ নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত

গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা—বরিশাল মহাসড়কের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আড়াইটা ও সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কটকস্থল ও দক্ষিণ বিজয়পুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে মেহেদী হাসান তুরাগ (৩০) এবং গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে আরাফাত রহমান বাবু (৩২)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, রাত আড়াইটার দিকে মহাসড়কের কটকস্থল এলাকায় ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে বরিশালগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মেহেদী হাসান তুরাগ ও এক আরোহী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেহেদী হাসান তুরাগকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গৌরনদী হাইওয়ে থানার এএসআই শাহিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহন দক্ষিণ বিজয়পুর এলাকায় স্পিডব্রেকার অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আরাফাত রহমান বাবু ও আরোহী আসাদুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাতের দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানটি শনাক্তের চেষ্টা চলছে। সকালের দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost