, , ,
শিরোনাম
যুবদলের শীর্ষ নেতৃত্বের বিকল্প নেই রাজপথের লড়াকু সৈনিক এ্যাডঃ হাফিজ আহমেদ বাবলুর বরিশাল নগরীতে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেপ্তার, ১৯ জনের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন বরিশাল কড়াপুরে “নিষিদ্ধ আ.লীগের সক্রিয় সদস্য” আখ্যা দিয়ে নিরীহ যুবককে বাসা থেকে গ্রেফতার বরিশালে  দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়ার দাবিতে ভুখা মিছিল জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য : জহির উদ্দিন স্বপন বরিশালে মোটরসাইকেলে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া, আতঙ্ক নগরজুড়ে ভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী, জনবল সংকটে চিকিৎসাসেবা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নল‌ছি‌টি উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নল‌ছি‌টি উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আ. রাজ্জাক হাওলাদার ফরহাদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসন, নলছিটি উপজেলা প্রশাসন ও নলছিটি পৌরসভার সমন্বয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (২৩ সে‌প্টেম্বর) নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিক কুমার কুন্ডু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন।

গত ১১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় আ. রাজ্জাক হাওলাদার ফরহাদের টিনশেড বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সড়কের বেহাল অবস্থার কারণে ফায়ার সার্ভিসের গাড়িটি ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে আটকে পড়ে। এতে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে ফরহাদ হোসেনের প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পরপরই নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিক কুমার কুন্ডু এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার খোঁজখবর নেন।

এদিকে, আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণে পরবর্তীতে সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিক কুমার কুন্ডু।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost