, , ,
শিরোনাম
‘তদন্ত কর্মকর্তা’ সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে নারীর অধিকার বিষয়ক মতবিনিময় সভা কাজিরহাটে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার সাংবাদিক আবু জাফর সূর্য আটক বরিশালে বাসায় ডিবির অভিযান, ১২ জনকে হেফাজতে নেওয়ার দাবি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা বরিশালে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো ছোট্ট মেয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে বাবা-ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের
কাঠালিয়া প্রেসক্লাবে অভিনব কাণ্ড: পদত্যাগের পর তৈরি হচ্ছে ব্যাকডেট নোটিশ!

কাঠালিয়া প্রেসক্লাবে অভিনব কাণ্ড: পদত্যাগের পর তৈরি হচ্ছে ব্যাকডেট নোটিশ!

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবে স্বেচ্ছায় পদত্যাগ করার পর এবার সদ্য পদত্যাগীদের পেছনে ফেলে পিছনের তারিখ (ব্যাকডেট) দেখিয়ে কারণ দর্শানো কিংবা বহিষ্কারের নোটিশ দেওয়ার অপচেষ্টার অভিযোগ উঠেছে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে।

জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি বা পদত্যাগপত্র জমা দেন সাংবাদিক রাহাতুজ্জামান (দৈনিক যুগ—যুগান্তর, ঝালকাঠি প্রতিনিধি)। নিয়ম অনুযায়ী প্রেসক্লাব সভাপতির বরাবরে লিখিত চিঠিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত স্পষ্ট জানান।

তবে পদত্যাগের তিন দিন অতিক্রম হওয়ার পর রহস্যজনকভাবে প্রেস ক্লাব কর্তৃপক্ষ পদত্যাগীদের নামে ‘ব্যাকডেট’ (পূর্বের তারিখ) ব্যবহার করে নোটিশ জারির পায়তারা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এতে স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সচেতন মহল ও সাংবাদিকদের মতে, পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ না করে পেছনের তারিখ দিয়ে নোটিশ তৈরি করা এক ধরনের জালিয়াতি ও অসদুপায়। নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার পরিপন্থী এমন কর্মকাণ্ড কাঠালিয়া প্রেসক্লাবের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করছে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ বিষয়ে পদত্যাগকারী সাংবাদিকদের দাবি— নিজেদের ব্যর্থতা ও অভ্যন্তরীণ কোন্দল ঢাকতেই একটি চক্র পেছনের তারিখ দেখিয়ে ভুয়া নোটিশ সাজানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost