, , ,
শিরোনাম
‘তদন্ত কর্মকর্তা’ সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে নারীর অধিকার বিষয়ক মতবিনিময় সভা কাজিরহাটে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার সাংবাদিক আবু জাফর সূর্য আটক বরিশালে বাসায় ডিবির অভিযান, ১২ জনকে হেফাজতে নেওয়ার দাবি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি, সহপাঠীকে মারধর-ছিনতাই মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা বরিশালে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো ছোট্ট মেয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে বাবা-ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের
কৈখালী বাজারে অগ্নিকাণ্ড: ৮ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিএনপি নেতার আর্থিক অনুদান

কৈখালী বাজারে অগ্নিকাণ্ড: ৮ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিএনপি নেতার আর্থিক অনুদান

Reporter
প্রতিবেদক : রাহাতুজ্জামান
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি নেতা দুলাল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ জন ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আসরের নামাজের পর ১ নং চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ—সভাপতি হাজী আবুল কালাম আজাদ (দুলার হাওলাদার) এর পক্ষ থেকে তার ছোট ভাই বাদশা হাওলাদার ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস জোমাদ্দার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কৈখালী বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নেতাকর্মীরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার এলাকা পরিদর্শন করেন। গত শুক্রবার ভোর রাতের এ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost