, , ,
শিরোনাম
সড়ক খুঁড়ে ফেলে রেখে ঠিকাদার উধাও, দুর্ভোগে ছয় গ্রামের মানুষ ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু ড্রেনের পাশে মিলল জীবিত নবজাতক সাংবাদিককে গুলি করে হত্যা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিতে ব্যাবসায়ীকে জরিমানা ঝালকাঠিতে শিক্ষা কর্মকর্তার বদলি বাণিজ্যের অভিযোগ, বাতিলের আশ্বাসেও টালবাহানা! বামনার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন জাতীয় সংসদের চীফ হুইপ মুলাদীতে মাদকবিরোধী কথা বলায় মারধরের অভিযোগ, ফেরিঘাটে মৃত্যু গ্রেফতার হয় কিশোররা, ধরাছোঁয়ার বাইরে ‘বড়ভাইয়েরা’: কীভাবে ভাঙবে চক্র? ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য
কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র নারীদের হাঁস—মুরগি পালন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র নারীদের হাঁস—মুরগি পালন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাউখালী উপজেলা শাখার আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় (২০২৬—২৭ অর্থ বছর) উপজেলা পর্যায়ে ‘হাঁস—মুরগি পালন’ বিষয়ক ৩ দিনব্যাপী আয় বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিআরডিবি মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিনারুল ইসলাম। এ প্রশিক্ষণে উপজেলার মোট ৩০ জন প্রান্তিক নারী অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণ দানকালে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন,গ্রামের নারীরা কেবল গৃহস্থালি কাজের মধ্যেই সীমাবদ্ধ না থেকে অল্প পুঁজিতে হাঁস—মুরগি পালন করে কীভাবে খুব সহজেই নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন আমরা সেই পথটিই এ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করার চেষ্টা করছি। অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সমাজে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নারীদের সচেতন ও সোচ্চার হতে হবে। একজন সচেতন ও স্বাবলম্বী নারীই পারে তার পরিবার তথা পুরো সমাজকে বদলে দিতে।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারী রিপা আক্তার ও মুন্নি বেগম তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এ ধরনের প্রশিক্ষণে আসতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। হাঁস—মুরগি পালনের সঠিক পদ্ধতি ও অল্প পুঁজিতে স্বাবলম্বী হওয়ার এমন অনেক অজানা তথ্য তারা জানতে পেরেছেন, যা তাদের ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost