, , ,
শিরোনাম
৮ পিস্তলের ভিডিও ছড়িয়ে যুবকের হুমকি আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, চলছে জিজ্ঞাসাবাদ মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু মেহেন্দিগঞ্জে চার দিন পর নিখোঁজ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নলছিটিতে দুমাউসের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী বিতরণ কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু উজিরপুরে সড়কের পাশ থেকে সরকারি গাছ কাটার অভিযোগে মামলা যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টা, প্রধান অভিযুক্ত ঢাকায় গ্রেপ্তার ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার, এক বছরের কারাদণ্ড
উজিরপুরে সড়কের পাশ থেকে সরকারি গাছ কাটার অভিযোগে মামলা

উজিরপুরে সড়কের পাশ থেকে সরকারি গাছ কাটার অভিযোগে মামলা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুরে সানুহার—ধামুরা সড়কের পাশ থেকে গাছ কাটার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার উজিরপুর মডেল থানায় মামলাটি করেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায়।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বর্তমানে সানুহার থেকে ধামুরা সড়কের উন্নয়নকাজ চলছে। গত ২ নভেম্বর বিকেল ৪টার দিকে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি অফিসে ফিরে যান। মঙ্গলবার সকাল ১০টার দিকে আবারও কাজ পরিদর্শনে গিয়ে সড়কের পাশের তিন থেকে চারটি গাছ কাটা অবস্থায় দেখতে পান।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কয়েক দিন আগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সড়কের পাশের সরকারি গাছগুলোতে চিহ্ন দিয়ে যায়। এরপরই গাছ কাটা শুরু হয়।

উজিরপুরের বন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গাছগুলো সামাজিক বনায়নের আওতাভুক্ত নয়। তবে তিনি শুনেছেন, সাবেক এক সংসদ সদস্য স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে গাছগুলো রোপণ করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। তবে গাছগুলো কারা রোপণ করেছিলেন, তা এখনো শনাক্ত করা যায়নি। সরকারি জমির গাছ কাটার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করা হয়েছে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন, বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা—পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost