
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মো. রিয়াজ উদ্দিন মোল্লা (৩২) নামে এক যুবককে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) গভীর রাতে মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় রিয়াজ উদ্দিন মোল্লার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি মৃত আদম আলী মোল্লার ছেলে।
এ ঘটনায় রিয়াজ উদ্দিন মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এলাকার যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।