, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে একাধিক মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুলাদীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকানোর আকুতি
হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৭

হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৭

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলাটি করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তবে তাঁকে গ্রেফতারের পর স্বজন ও স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা ও শহিদুল ইসলাম (২৮)।

এদিকে ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামিসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost