বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে হানি ট্র্যাপ চক্রের ফাঁদে ইলেকট্রিক মিস্ত্রি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা! সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকের সামনেই স্কুলছাত্রীকে জুতা পেটা করলো ‍যুবলীগ নেতার স্ত্রী ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেফতার জমি অধিগ্রহণ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু নোনা জলে ডুবেছে ‘নিরাপদ পানি প্রকল্প’ ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত
বরগুনায় বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

বরগুনায় বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন নিশান বাড়িয়া ইউনিয়নের ১৫ টি গ্রামের মানুষ।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পায়রা নদীর জোয়ারের পানির প্রবল চাপে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বাঁধের কিছু অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়বে। বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ ১৫ টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি এবং মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, সেলিম মাতুব্বর ও হাসিনা বেগম বলেন, ‘প্রতি বছরই বাঁধ মেরামত হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। এবার যেভাবে ফাটল ধরেছে, আমরা এখন আতঙ্কে রাতে ঘুমাতে পারছি না যেকোনো সময় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়তে পারে। তাই দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাই।’

এ বিষয়ে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিদ্রুত রিং বাঁধ নির্মা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost